× Banner
সর্বশেষ
তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

চট্টগ্রাম গোসাইলডাঙ্গায় মন্দিরে হামলা, ২ ঘন্টা অবরোধ

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম :: নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় আজ রবিবার ভোরে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে কে বা কারা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার প্রতিবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সকাল সাড়ে ৮ থেকে সকাল সোয়া ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কারা এই হামলা করেছে তা বিস্তারিত এখনও জানা যায়নি।

ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের চিহিৃত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ লোক রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার কারণে নগরীর আগ্রাবাদ থেকে পতেঙ্গা সড়কে অন্তত ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ১০টার দিকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ২৪ ঘন্টার মধ্যে মন্দিরে হামলার সাথে জড়িতদের
গ্রেফতারের আশ্বাস দেয়ার পর অবরোধ তুলে নেয় তারা।
.
গোসাইলডাঙ্গা (বারিক বিল্ডি এর মোড়) এলাকায় অবস্থিত গোসাইলডাঙ্গা সার্বজনীন তপোবন শ্রী গুরু মন্দিরের (শিব মন্দির) পরিচালক দেবজিৎ শীল শিবু জানান ভোরের দিকে কে বা কারা মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কে বা কারা মন্দির ভেঙেছে তা তিনি বলতে পারেন নি।

তবে এলাকার লোকজন জানান, বাইরের থেকে মন্দিরে ঢুকে কেউ হামলা করেনি। ধারণা করা হচ্ছে মন্দির পরিচালনা বা অন্য কোন বিরোধের জের ধরে এ হামলা ঘটে থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..