× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ৯ বছরের কন্যাকে ধর্ষণ করে হত্যা, আসামি ধরতে ব্যর্থ পুলিশ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দুই দিন আগে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার ‘আয়শা মমতাজ মহল’ থেকে ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মিমের লাশ উদ্ধার করে পুলিশ। মিম হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, পুলিশ এখনও তা উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ দাবি করছে, মিমকে ধর্ষণের পর হত্যা করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) রাতে মিমের লাশ উদ্ধারের পর আয়শা মমতাজ মহলের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম ওরফে মনুকে (৪৯) আটক করে পুলিশ। কিন্তু গত দুই দিনেও তারা মনুর কাছ থেকে কোনও তথ্য পায়নি।

মিমের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন সোমবার (২২ জানুয়ারি) রাতে তিনি ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলাটি করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। তবে ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘ঘটনার রহস্য উম্মোচনে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য পাইনি। ভবনের কেয়ারটেকার মনিরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আরও কয়েকজন সন্দেহভাজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিমের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা আয়শা মমতাজ মহলের আশপাশের দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। এসময় পুলিশ সদস্যরা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন তারা।

সোহান নামে স্থানীয় একজন বলেন, ‘রবিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলাম। বাসার (আয়শা মমতাজ মহল) সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় দ্বিতীয়তলার সিঁড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখি। দেখেই প্রথমে পাশের দুই ফ্ল্যাটের লোকজনকে জানাই। পরে ভবনের সবাইকে বিষয়টি জানাই। এরপর নিচে নেমে থানার নম্বর সংগ্রহ করে পুলিশে খবর দিই।’ তিনি বলেন, ‘লাশটি উত্তর-দক্ষিণমুখী করে রাখা ছিল।’

আয়শা মমতাজ মহলের পাশের দোকানদার মামুন বলেন, ‘ঘটনা শুনে ওপরে গিয়ে লাশটি দেখে মনে হয়েছে, লাশটি ওপর থেকে নিচের দিকে আনা হয়েছে। ওপর থেকে কেউ লাশটিকে কোলে করে এনে সেখানে রেখেছে বলে আমার মনে হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..