গড়াই নদীতে বিশাল নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত-২০২১

গড়াই নদীতে বিশাল নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত-২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার যৌথ গড়াই সেতু সংলগ্ন গড়াই নদীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আছাদুজ্জামান স্মৃতির স্বরনে আন্তঃ ইউনিয়ন নাকোল , ডুমাইন, আড়পাড়া এবং কামারখালী ইউনিয়নের সার্বিক সহযোগীতায় মঙ্গলবার বিকালে এক বিশাল নৌকা বাইচ অনুষ্টিত হয়।

উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা ১ আসনের মাগুরার গণমানুষের নেতা আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা সহ বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন দুরদুরান্ত গ্রাম্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আয়োজক এ-ছিলেন হুমাউনুর রশিদ মুহিত, চেয়ারম্যান নাকোল ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ।

নৌকা বাইচ দেখতে নদীর ধারে এবং আনাচে কানাছে হাজার হাজার দর্শকের ভীড় জমে। আইন শৃংখলা বাহিনীতে ছিলেন মাগুরা জেলার পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন এবং মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন, দুই উপজেলা, ইউনিয়ন ও মাগুরা জেলার নেতাকর্মী এবং সর্বস্তরের আইন শৃংখলা বাহিনী। সবশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি পুরস্কার বিতরন করে নৌকা বাইচ প্রতিযোগীতা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।