ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার ইউনিয়নের বেতবাড়ী ১৫৫ নং প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার দিনব্যাপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
আজ ২৯শে জানুয়ারি সোমবার স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদার সভাপতিত্বে এবং সৈয়দ রফিকুল ইসলাম এর আর্থিক সহযোগিতায় কোমলমতি সাধারন শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি উৎসাহ প্রধান এবং মুক্তিযোদ্ধার চেতনাকে উজ্জিবীত করার লক্ষ্যেই এই ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৫ নং বেতবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা সাফিয়া বেগম। বিশেষ অথিতি সৈয়দা রুনু বেগম ।
তাছাড়াও উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সহ-সভাপতি সৈয়দ আবদুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, ৯ নং ওর্য়াডের মেম্বার সৈয়দ শহিদুল ইসলাম, ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডিকে আইডিয়াল কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক রতন সরকার, শরীফ জানে আলম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ ভুলু, সৈয়দ ওহিদ, টিপু মৃধা প্রমূখ।এসময় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করার জন্য সৈয়দ রফিকুল ইসলাম-কে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে ডাসার ইউনিয়ন ছাএলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আশিক আহম্মেদ জয়, দপ্তর সম্পাদক সুজন খান অংশগ্রহন করেন। এছাড়াও মোঃ সাকিব আহম্মেদ, সৈয়দ সার্বিক, সৈয়দ রবিন, ফয়সাল বেপারী, কাজী ইসমাইল, শেখ শাকিল সহযোগিতা করেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ আজিম উদ্দিন ।





