× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ডেস্ক

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আইএফএডি সহায়তা চাইলেন মির্জা ফখরুল

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে

বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)–এর কার্যকর সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ মন্ত্রণালয়ে তার দপ্তরে ড. ভ্যালেন্টাইন আচানচো, আইএফএডি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বিশেষভাবে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে আইএফএডি’র সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে আইএফএডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় আইএফএডি’র কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..