× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারায়ণগঞ্জে গ্যাস চুলার বিস্ফোরণে একই পরিবারে নিহত ১, দগ্ধ ৮

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ নূরজাহান বেগম সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। দগ্ধ হয়েছে শিশুসহ একই পরিবারের আট জন।

তিনি জানান, গুরুতর আহত আরো দুইজনকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নূরজাহান বেগমের মেয়ের জামাই ইলিয়াছ মিয়া জানান, তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলার নিচ তলায় ভাড়া থাকে। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতে যান নূরজাহান বেগম।

ম্যাচের কাঠি ধরাতেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নূরজাহান বেগমের আর্তচিৎকারে ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিরা এগিয়ে আসলে তারাও আগুনে দগ্ধ হয়। বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। আগুনে বাসার চারটি ঘরই পুড়ে যায়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃত নূরজাহান বেগমের শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে সারা রাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালাতে গেলে ওই জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..