নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ে ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ে ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে ০৫ ম্যাচ সিরিজের ০১ ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো ঐতিহাসিক টি-টুয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইগাদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজরা। এতে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ দল।

আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে দল দুটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।