× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদী (বরিশাল)প্রতিনিধি

গৌরনদীতে বর্ষাবরণ ও কবি-সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বরিশালের গৌরনদীতে বর্ষাবরন ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় বিএমএসএফ গৌরনদী উপজেলা কার্যালয়ে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ আয়োজনে এ মনোমুগ্ধকর অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিক ও লেখক সাংবাদিকরা অংশ গ্রগহন করেন।

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাবুগঞ্জ আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, প্রভাষক মোঃ মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাদশা সিকদার, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোষ দাস, কবি প্রকাশ রায়, শেখ খলিলুর রহমান, কবি শাহ আলম, আব্দুল মতিন, কবি মুশফুক শুভো, প্রমুখ। ‎অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, কথামালা, সংগীত ও পুঁথিপাঠ পরিবেশিত হয়। এতে বরিশালের বিভিন্ন উপজেলার কবি, লেখক, সাহিত্যিক ও উপন্যাসিকরা অংশগ্রহণ করেন। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডা. মণীষ চন্দ্র বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..