× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে পৃথক দূর্ঘটনায় নিহত ১, আহত-২৩

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
গৌরনদীতে পৃথক দূর্ঘটনায় নিহত

রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাঁপায় ফরিদ উদ্দিন খাঁন (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মৃত সৈয়দ আলী খানের ছেলে।

অপরদিকে একইদিন দিবাগত রাত বারটার দিকে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরনদী বড়বাড়ি নামক এলাকায় খুলনাগামী বিআরটিসি বাস উল্টে সড়কের পাশে ডোবায় পরে গেছে। এতে নারীসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পৃথক অপর দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, বরিশালগামী তেতুলিয়া পরিবহনের একটি বাস ফরিদ উদ্দিনকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে (ফরিদ) নিহত হয়। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করে।


এ ক্যটাগরির আরো খবর..