× Banner
সর্বশেষ
স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিউজ ডেস্ক

গৌরনদীতে গাছেরডালে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের গৌরনদী উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর গ্রাম থেকে পুলিশ রাব্বী হোসেন নামে এক কলেজ ছাত্রের গাছের ডালে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, আজ বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদের কোলঘেষে প্রবাহিত পালরদী-মীরের হাট খালের পশ্চিম পাড়ে উপজেলা পরিষদ সংলগ্ন দক্ষিন বিজয়পুর এলাকার একটি গাছের ডালের সাথে গলায় রশি লাগানো অবস্থায় এক তরুনের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।

এলাকা বাসী জানায়, নিহত রাব্বি ওই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাব্বী আত্মহত্যা করেছে। তরে এর কোন কারন এখনও জানা জায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..