× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে কথিত চুরির অভিযোগে শিশু নির্যাতনের অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ মে, ২০২৪
শিশু নির্যাতনের অভিযোগ

টর্চ লাইট চুরির কথিত অভিযোগ তুলে হাসিব প্যাদা (১৪) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত শিশুর স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের।

আহত শিশুর পিতা জুয়েল প্যাদা অভিযোগ করে বলেন, চর্ট লাইট চুরির কথিত অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে বসতঘর থেকে ডেকে নিয়ে শিশু হাসিবের হাত-পা বেঁধে অকথ্য নির্যাতন চালায় একই বাড়ির গফুর প্যাদা ও তার ছেলে আল আমিন প্যাদা এবং জিয়ারুল প্যাদা।

এসময় শিশুর ডাকচিৎকার শুনে আমার অসুস্থ স্ত্রী রোকসানা বেগম এগিয়ে আসলে তাকেও কিল-ঘুসি মেরে আহত করা হয়। তবে গফুর প্যাদা ও তার ছেলেরা ঘটনাটি সম্পূর্ন মিথ্যে বলে দাবী করেছেন। অভিযোগ প্রাপ্তির তথ্যে নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..