× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার-১

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
গাঁজা খাইয়ে ধর্ষণ

বরিশালের গৌরনদীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণ ও ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী বাবু বেপারী (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। তবে উদ্ধারের আগেই অপহৃতার বাবা বাদি হয়ে অভিযুক্ত ইজি-বাইক চালক বিবাহিত বাবু বেপারী (২৩)কে আসামি করে রোববার রাতে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। সে (বাবু) গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা এলাকার নুর-আলম বেপারীর ছেলে ও গৌরনদী বাসস্ট্যান্ডের ইজি-বাইক চালক।

উদ্ধারকৃত ওই ছাত্রী (ভিকটিম) জানান, পৌরসভার লাখেরাজ কসবা গ্রামের বাবু বেপারী স্কুলে আসা যাওয়ার পথে তাকে (ছাত্রী) প্রায়ই প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করত। এ কারণে গত এক সপ্তাহ পূর্বে বাবু’র সঙ্গে তার (ছাত্রী) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অসুস্থ মাকে নিয়ে সে (ছাত্রী) গত ১৭ সেপ্টেম্বর বিকাল পৌণে ৫টার দিকে গৌরনদী শারমিন ক্লিনিকে ডাক্তার দেখাতে যায়। বিকাল ৫টার দিকে সে পানি আনতে ক্লিনিকের বাইরে গেলে বাবু প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে তাকে (ছাত্রী) মাহিন্দ্রায় তুলে অপহরণ করে গৌরনদী বাসস্ট্যান্ডে নিয়ে যায়। ওইদিন রাতেই খুলনা নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক তাকে (ছাত্রী) কয়েকবার ধর্ষণ করে বাবাু বেপারী। গতকাল সোমবর বেলা সাড়ে ১১টার দিকে বাবু বেপারী তাকে টরকী বাসস্ট্যান্ডে নিয়ে আসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. নাসির মিয়া জানান, অপহৃতাকে নিয়ে বাবু বেপারী একাকায় ফিরে আসলে গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টরকী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্দার ও অপহরণকারী বাবাু বেপারীকে গ্রেফতার করেন। শনিবার রাতে খুলনার একটি হোটেলে নিয়ে বাবু বেপারী জোরপূর্বক তাকে (ছাত্রী) একাধিকবার ধর্ষণ করেছে বলে ভিকটিম পুলিশকে জানায়। অপরদিকে হোটেলে বলে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার কথা বাবু বেপারী পুলিশের কাছে স্বীকার করেছে। তাই ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে গতকাল সোমবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাসির জানান।


এ ক্যটাগরির আরো খবর..