× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা, সৎ ছেলে আটক

admin
হালনাগাদ: রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ঘনিমহেষপুর গ্রামে গৃহবধু আনোয়ারা বেগমকে কুপিয়ে দুই হাতের রগ ও পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর সৎ ছেলে হারুন অর রশিদকে আটক করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর ইউনিয়নের রাজাগাঁও গ্রামের সাদেকুল ইসলামের সাথে ৮/১০ দিন আগে আনোয়ারার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে সাদেকুল ইসলাম দ্বিতীয় স্ত্রীকে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে রবিবার সকালে প্রথম স্ত্রীর হাসিনা বেগমের ছেলে হারুন অর রশিদ বাড়িতে ঢুকে তাঁর সৎ মা আনোয়ারা বেগমকে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে এবং হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক অফিসার আব্দুল জব্বার বলেন, গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ওসি শাহারিয়ার জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৎ ছেলে হারুন অর রশিদকে আটক করে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..