× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং প্রকাশ পূরব উদ্‌যাপন

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

শিখধর্মের উত্থান এবং এক সুত্রে বাঁধার দশম ও শেষ ধর্মগুরু গুরু গোবিন্দ সিং। শিখদের আদর্শ ও দৈনন্দিন জীবনে গুরু গোবিন্দ সিংহের জীবন ও শিক্ষার প্রভাব সুদূরপ্রসারী। গুরু তেগ বাহাদুর ও মাতা গুজরির একমাত্র সন্তান ছিলেন তিনি।

আগামী ০৩ জানুয়ারী (শুক্রবার) ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয় নানক শাহী গুরু দুয়ারা মন্দিরে গুরু গোবিন্দ সিং এর প্রকাশ পূরব উদযাপিত হবে। ২২ ডিসেম্বর, ১৬৬৬ খ্রিস্টাব্দে তিনি ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। পাঞ্জাবী পঞ্জিকা মতে এ বছর ০৩ জানুয়ারী প্রকাশ পূরব উদযাপিত হবে।

গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। শিখ সমাজে গুরু গোবিন্দ হলেন আদর্শ পৌরুষের প্রতীক। তিনি তার উচ্চশিক্ষা, দক্ষ অশ্বচালনা, সশস্ত্র যুদ্ধবিদ্যায় পটুতা ও চারিত্র্য দাক্ষিণ্যের জন্য প্রসিদ্ধ। এক অদ্ভুত ব্যক্তিত্বর মালিক গুরু গোবিন্দ সিং। তার চেহারায় সব সময় এক অদ্ভুত তেজ ঝলমল করত।

গুরু গোবিন্দ শেষ শিখ গুরু। ১৭০৮ সালের ৭ অক্টোবর তিনি শিখধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী এবং চিরস্থায়ী গুরু ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..