× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

পৃথিবীর সবচেয়ে বড় গির্জা হায়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের আদেশে স্বাক্ষর

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২০

অপরুপ সৌন্দর্যের স্থাপত্য তুরস্কের হায়া সোফিয়া। বসফরাস প্রণালীর পশ্চিম পাড়ে ইস্তাম্বুলে গম্বুজশোভিত এই বিশাল ঐতিহাসিক ভবনটি খুব সহজেই দর্শনার্থীদের নজর কাড়ে। সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে এই হায়া সোফিয়া নির্মাণ শুরু হয় ৫৩২ খ্রীষ্টাব্দে। ইস্তাম্বুল শহরের নাম তখন ছিল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী।

১০ জুন শুক্রবার দেড় হাজার বছরের পুরানো হায়া সোফিয়ায়কে মসজিদে রুপান্তরের আদেশে স্বাক্ষর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ১৪৫৩ সালে সুলতান মেহমেত খানের দখলে ওসমানী সাম্রাজ্য চলে গেলে কনস্টান্টিনোপল নাম বদলে করা হয় ইস্তাম্বুল। সেসময় একে রুপান্তর করা হয় মসজিদে। তার আগে পর্যন্ত প্রায় এক হাজার বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। আধুনিক তুরস্কে ১৯৩৪-এ এই হায়া সোফিয়াকে পরিণত করা হয় জাদুঘরে।

কিন্তু ঐতিহাসিক এই স্থাপনাটিকে আবারো মসজিদে রুপ দিতে নড়েচড়ে বসে তুর্কি সরকার। তবে খ্রিস্টান ও মুসলমানদের মাঝে এ নিয়ে দেখা দেয় বিপত্তি। সবশেষে গড়ায় আদালতে। এরই মধ্যে জাদুঘরটিকে মসজিদে রুপান্তরে শুক্রবার চূড়ান্ত রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

আদালতের এমন সিদ্ধান্তের পরপরই হায়া সোফিয়া স্থাপত্যকে মসজিদে পরিণত করতে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক নির্বাহী আদেশও স্বাক্ষর করেন তিনি। তার এ আদেশের মাধ্যমে ৮৬ বছর পর হায়া সোফিয়ায় আযান শুনতে পেলো তুর্কিবাসী।

এরদোয়ান  বলেন, সত্যি আমি খুবই আনন্দিত। যখন শুনলাম হায়া সোফিয়াতে আবারও মুসলমান নামাজ আদায় করতে পারবেন।

তবে ইউনেস্কো-ঘোষিত বিশ্বের ঐতিহ্য স্থানটিকে মসজিদে পরিণত না করতে হুঁশিয়ারি দেয় রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।


এ ক্যটাগরির আরো খবর..