× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গান্ধীজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় নাথুরাম গডসে জিন্দাবাদের ঝড়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
নাথুরাম গডসে জিন্দাবাদে

আজ ২ অক্টোবর। অহিংসাবাদের জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তী। ভারতের বড়ো বড়ো ব্যক্তিত্বরা যখন গান্ধী জয়ন্তী উপলক্ষে ভাষণ দিচ্ছেন তখন সোশ্যাল মিডিয়ায় নাথুরাম গডসে জিন্দাবাদের ঝড় উঠেছে।

আজ সকাল থেকে টুইটারে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ লেখা ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে।  টুইটারে গডসে জিন্দাবাদ লিখে ৫০ হাজারেরও বেশি টুইট করা হয়েছে।

নাথুরাম গডসে প্রকাশ্যে গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। যেখানে  নাথুরাম গডসেকে মানুষ ধিক্কার জানানোর কথা সেখানে গান্ধী জয়ন্তীতেই তার নামেই জয়ধ্বনির ঝড়।

এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী লিখেছেন, “আমি শেষ নিশ্বাস অবধি আপনাকে শ্রদ্ধা করবো। কারণ আপনি ছাড়া আমি এবং পুরো বাঙালি হিন্দু সমাজ টিকে থাকতে পারতো না। সুরাবর্দীকর গান্ধী সাহায্য করেছিল পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যুক্ত করতে ষড়যন্ত্র করেছিল।”

আরেক জন সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী লিখেছেন, এটা দেখে খারাপ লাগছে যে গান্ধীজীর জয়ন্তীতে নাথুরাম গডসে জিন্দাবাদ লিখে টুইটারে ট্রেন্ডিং করানো হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২ অক্টোবর আমাদের জন্য পবিত্র ও প্রেরণাদায়ক দিবস। পূজ্য বাপুর বিচার আজকের দিনে দাঁড়িয়ে সমাজের জন্য অত্যন্ত জরুরি। গান্ধীজি বলতেন যে উনার পুরো জীবন সমাজের উদ্দেশে একটা গুরুত্বপূর্ণ বার্তা। নরেন্দ্র মোদী আরো বলেন, গান্ধীজি আত্মনির্ভর আত্মবিশ্বাস ভারতের স্বপ্ন দেখতেন।”


এ ক্যটাগরির আরো খবর..