× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মৌলভীবাজার প্রতিনিধি

গাজীপুর প্রকাশ্যে তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব , CMF এ মানববন্ধন  

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
গাজীপুর প্রকাশ্যে তুহিন

গাজীপুর প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব , CMF মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ ।
শনিবার ( ৯ আগস্ট)  দুপুরের  মৌলভীবাজারের  স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে  এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন ।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দরা তাদের বক্তব্যে বলেন এ বর্বরোচিত হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকরা আরো বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,  মৌলভীবাজার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি   সরওয়ার আহমদ,সাধারন সম্পাদক নুরুল ইসলাম শেফুল ,  মওসুফ এ  চৌধুরী সম্পাদক দেশপক্ষ , সালেহ এলাহি কুটি  দেশ টিভি, সালাউদ্দিন ইবনে শিহাব সাম্পাহিক পূর্বদিক সহকারি সম্পাদক, আফরোজ আহমদ যমুনা টিভি , এম এ রব ,  হোসাইন আহমদ  দৈনিক যুগান্তর  ও এস এ টিভি, ওমর ফারুক নাঈম ডিবিসি ও কালবেলা, আশরাফ  আলী জিটিবি, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জাফর ইকবাল, গণজাগরণ নির্বাহী সম্পাদক আনকার আহমদ শমসাদ , ক্রিয়া সংগঠক এইচ এম মোস্তাক আহমদ , রুমান আহমদ দেশের কষ্ঠ, শাহ নেওয়াজ চৌধুরী সুমন বাংলাদেশের খবর প্রমূখ ।


এ ক্যটাগরির আরো খবর..