× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

গাছার বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরের মহানগরীর গাছা এলাকার বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন ও ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস চন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রসারের মহান ব্রত নিয়ে গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপি জাতির পিতার নামে গাছাতে বঙ্গবন্ধু কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু দুর্ভাগ্য বিএনপি জামায়াত শিক্ষা ব্যবস্হাকেও দলীয়করণ করে। তারা ক্ষমতায় এসে কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি নামমাত্র মুল্যে এ কলেজকে প্রায় অর্ধ শতকোটি টাকার জমি বরাদ্দ দিয়ে এটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মন্ডল , গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি,গাজীপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোজাফফর হোসেন, সদস্য এস এম শামীম আহামেদ, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল,রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম দুলাল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান স্বপন, যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ইসমাইল হোসেন, গাছ থানা আওয়ামীলীগ নেতা হাজী আদম আলী মশিউর রহমান মশি হাজী শহিদুজ্জামান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আয়োজিত ২য় ও ৩য় তলার ভবন উদ্বোধন ও নতুন ভবনের প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..