× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

গবেষণার ফলাফল মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলে – বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব

ACP
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২৬
মন্ত্রণালয়ের সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চায় এ মন্ত্রণালয় থেকে গবেষণার কাজে অনুদানপ্রাপ্ত গবেষকগণ এমন কিছু কাজ করুক যার ফলাফল মানুষকে স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

আজ ঢাকায় বিসিএসআরআই ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) মিলনায়তনে ‘বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত প্রকল্প ফলাফল ও প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, এখানে ১৮ কোটি মানুষের বাজার আছে। এখানে গবেষণার যথেষ্ট সুযোগ আছে। গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে এবং গবেষণা সেক্টর স্পেসিফিক হতে হবে। তিনি বলেন, গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষের কাছে পোঁছাতে পারি, গবেষণা যেন দৃশ্যমান হয়।

মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা চাই গবেষণালব্ধ যে জ্ঞান সেটা যেন পরবর্তী ধাপে বাজারজাত করতে পারি। গবেষণার সাথে বাজারের একটা সংযোগ তৈরি করাটা এক্ষেত্রে জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিআরআইসিএম-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এর মহাপরিচালক ড. মোঃ সগির আহমেদ, বিসিএসআইআর এর চেয়ারম্যান ডঃ সামিনা আহমেদ, আইসিডিডিআরবি এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ প্রমুখ।

সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে বিশেষ গবেষণায় অনুদানপ্রাপ্ত গবেষকগণের মধ্য হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও গবেষক ড. মোঃ আব্দুল করিম, বুয়েটের অধ্যাপক ও গবেষক প্রফেসর ড. মোঃ আব্দুল বাসিথ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক প্রফেসর ড. মোঃ ফারুক হাসান প্রমুখ তাঁদের সেমিনার পেপার/গবেষণাপত্র উপস্থাপন করেন।

সেমিনারে বিশেষ গবেষণা ক্ষেত্রে অনুদানপ্রাপ্ত বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকগণ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..