× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

Dutta
হালনাগাদ: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
corona

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। বুধবার (২৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন এবং মৃত্যু ২ হাজার ৩৮৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৩২৬ জন এবং মৃত্যু ৪৩৯ জন। স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৩৮২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন।

এ ছাড়া তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন মেক্সিকোতে ১১৮ জন এবং ভিয়েতনামে ১২৬ মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..