× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

খুলে দেয়া হলো কাঠালবাড়ি ফেরি ঘাট  

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাট আনুষ্ঠানিকভাবে একই উপজেলার কাঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদাভাই ফেরি ঘাটে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হলো।

আজ রবিবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আধুনিক সুবিধা সমৃদ্ধ এ ঘাটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, জেলা উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। নতুন এ ঘাটটি ২৩ একর জমির উপর স্থাপন করা হয়েছে।

মোট ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। এখন থেকে দক্ষিনাঞ্চলের যানবাহনগুলো পাচ্চর মোড় হয়ে নতুন উদ্বোধনকৃত পদ্মা সেতুর এপ্রোচ সড়ক হয়ে কাঠালবাড়ি যাবে। নতুন এ ঘাটে মোট ৪ টি হাই ও লো ওয়াটার ফেরি ঘাট, ৩টি লঞ্চ ঘাট, স্পীডবোট ঘাট, ৩টি জেটি, ৬টি টি স্পাড, ৪টি যাত্রী সেড, আভ্যন্তরীন সড়ক ৭ শ মিটার, পুলিশ কন্ট্রোল রুম, ১৮ হাজার বগর্ কিলোমিটার জায়গায় বাস-ট্রাক টার্মিনাল নির্মান করা হয়েছে।

আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে নতুন এ ঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ঘাট এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। এতে নৌ পথের দূরত্ব ৫ কিলোমিটার কমবে। বর্তমানে নৌরুটের দূরত্ব ১৩ কিলোমিটার। প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী নতুন এ ঘাট হয়ে প্রতিদিন যাতায়াত করতে পারবে বলে নৌ পরিবহন মন্ত্রনালয় দাবী করেছে।


এ ক্যটাগরির আরো খবর..