× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে -দুদক

admin
হালনাগাদ: সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করতে খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনের সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল ১০টা থেকে এমপিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগের এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ। গত ৪ এপ্রিল মঞ্জুর মোরশেদের সই করা একটি চিঠিতে মিজানুর রহমানকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই চিঠিতে মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারির কাজ নিজ পরিবারের সদস্যদের দিয়ে করিয়েছেন। নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া মাদক ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..