পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাড়ুলী থেকে চোরাই আলম সাধু সহ ২ চোর আটক করেছে।
এ ঘটনায় আলম সাধুর মালিক কয়রা থানার গড় আমাদী গ্ৰামের মনিরুল ইসলাম বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে। জানা যায়,কয়রা থানার গড় আমাদী গ্ৰামের জনৈক মনিরুল ইসলামের আলমসাধু কয়রা থানার ইসলামপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৯) ও জুয়েল সানা( ৩৬) নামে দু চোর বৃহস্পতিবার রাতে চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাইকগাছা থানার রাড়ুলী শষ্টীতোলা বাজারে আসলে পাইকগাছা থানার ওসি এজাজ শফী গোপন সংবাদ পেলে রাড়ুলী পুলিশ ফাঁড়ীকে নির্দেশ দিলে ফাড়ী পুলিশ আটক করতে সক্ষম হয়।
এঘটনায় আলম সাধুর মালিক মনিরুল ইসলাম বাদী পাইকগাছা থানায় মামলা দায়ের করেছে। যার নং-১ তাং ১/৪/২১





