× Banner
সর্বশেষ
প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি কালিবাড়ি খাল ও গৈলা বাজার এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার
অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা দিন দিন তব্র্র আকার ধারণ করছে। খালের উপর অনিয়ন্ত্রিতভাবে বাঁধ নির্মাণের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ প্রেক্ষাপটে জলাবদ্ধতা নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে উপজেলার সুজনকাঠী গ্রামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিসিডিবির সহযোগিতায় আগৈলঝাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদিনী বৈদ্য, রিনা হালদার, শেফালী রায় ও মেরী হালদার। এছাড়া সিসিডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা উজ্জল , হিসাবরক্ষণ কর্মকর্তা ডেভিড লিটন দাস, সিও ইসহাক হালদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সদীন অধিকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে বাঁধ নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রহণ অত্যান্ত জরুরি। অন্যথায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

সভা শেষে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণের কথাও জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..