× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনের মৌখিক অনুমতি পেলো বিএনপি

admin
হালনাগাদ: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালনের মৌখিক অনুমতি পেয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে।

তিনি বলেন, পূর্বঘোষিত এই কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পালন করা হবে। দলের সব পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেবেন। একইসঙ্গে এ কর্মসূচি সারাদেশের সব জেলা ও মহানগরেও পালিত হবে।

এর আগে মঙ্গলবার সকালে দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় ২ ঘণ্টা ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করেন। পরে দেখা না পেয়ে ফিরে আসতে হয় তাদের। পরে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান রিজভী।


এ ক্যটাগরির আরো খবর..