× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খালি পেটে কফিপান কি ঠিক?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: কফির অ্যা-ন্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য তৈরি করে ক্লোরিন জেনিক এসিড। এই এসিড বিভিন্ন ফলের মধ্যেও পাওয়া যায়।

কফিপানের উপকারিতা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। ক্যাফেইনকে অনেকেই বাতিল করে দিলেও আবার অনেকেই দাবি করে বলেছেন, এটি দেহের জন্য ভালো। তবে গবেষকরা বলছেন, কফি যদি আপনি খালি পেটে পান করেন তবে এটি দেহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম ডটকম জানিয়েছে এই তথ্য।

গবেষণায় বলা হয়, এক কাপ ব্ল্যাক কফি যদি খালি পেটে খাওয়া হয় তবে এটি হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ করে, যা হজমে সমস্যা তৈরি করে। এর ফলে গ্যাসট্রিকের সমস্যা হতে পারে। পাকস্থলীতে তেমন কোনো অসুখ না থাকলেও এই ধরনের অনুভূতি হতে পারে। কারণ হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মান কমিয়ে দেয়। ভারী খাবার খেলেও এ ধরনের সমস্যা হয়, বিশেষ করে প্রোটিনের ক্ষেত্রে।

প্রোটিন বিশেষ করে যেগুলো চর্বিজাতীয় খাবার এগুলোর কারণে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। যেমন : পেটে অস্বস্তি, নাড়ির প্রদাহ থেকে এমনকি নাড়ির ক্যানসারও হতে পারে।

গবেষকরা বলেন, তাই কফি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে ঘুম থেকে ওঠার এক ঘণ্টা পর। কফিপানের আগে এক পিস রুটি বা অন্য কিছুর খাওয়া যেতে পারে। সকালের কফির মধ্যে সামান্য দুধ এবং মাখন মেশাতে পারেন। তবে কফি খাওয়ার আগে অবশ্যই সকালের নাশতা খেয়ে নিন।


এ ক্যটাগরির আরো খবর..