× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে বাংলাদেশ ও আইটিএফসি-এর মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সরকার এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের একটি সদস্য সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) এর মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সৌদি আরবের জেদ্দায় এ দু’টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তিগুলো বাংলাদেশের সার আমদানির ক্ষেত্রে সহায়তা করবে যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়। চুক্তিগুলোর মধ্যে রয়েছে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা, যার মাধ্যমে আইটিএফসি প্রাথমিক পর্যায়ে ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্য সদস্যগণ হলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ এমদাদ উল্লাহ মিয়ান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ কবির আহমেদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বাংলাদেশের পক্ষে মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য, আইটিএফসি-এর অর্থায়নের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি আমদানি করে আসছে। এবারে সার আমদানিতে প্রথমবারের মতো গৃহীত এই উদ্যোগটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী বিভিন্ন সেক্টরে আইটিএফসি-এর সহয়তার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে এ সংস্থার অব্যাহত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের টেকসই উন্নয়নে এবং কৌশলগত লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..