× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব

নিউজ ডেস্ক

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি

খাদ্য অধিদপ্তরাধীন ‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১.৩০ টা পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

‘অডিটর’ এবং ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর’ পদে ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এবং ‘সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ পদে আবেদনকারী প্রার্থীগণ ২৪ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

এছাড়াও প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে অফিস চলাকালে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯; ০১৩০৫৭০৩৮৭৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..