নিজস্ব প্রতিবেদকঃ সরকারের লোকজনের লুটপাটের কারণেই দেশে চালের সংকট ও বাজারে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের লোকজনের লুটপাট ও দুর্নীতির কারণেই চালের বাজারে এই অস্থিরতা।
তিনি বলেন, আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে সারাদেশে সরকারদলীয় নেতাকর্মীরা বিভিন্ন মন্দিরে মূর্তি ভেঙ্গে আমাদের নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।





