× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতও।

গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন করায় গত ০৫ অক্টোবর সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের নির্দেশে ০৮ অক্টোবর থেকে তিনদিনের রিমান্ডে নিয়ে শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জামিনের আবেদন জানান শাহাদাতের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজীবউল্ল্যাহ হিরু। শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

এরপর আরও দু’দফায় সিএমএম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করলে দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন শাহাদাত।

মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যও কারাগারে আছেন। গত ০৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ০৪ অক্টোবর পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের অনুমোদনক্রমে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ।

প্রাথমিক ও জেলগেটে জিজ্ঞাসাবাদে নিত্য নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।

গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..