× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পিআইডি

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী

         যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ মতিঝিল সংলগ্ন যুব ভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লাখ টাকার চেক তাঁর বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

           চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রন্ত একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

          প্রতিমন্ত্রী আরো জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে। তিনি হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

          অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন,  অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..