× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিনঃ জাকের পার্টির চেয়ারম্যান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, সকলের কাছে অনুরোধ করবো ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিন।

জনগণই সবচে বড় পাহাড়াদার, জনগণই সব থেকে বড় সাহায্যকারী। জনগণ যদি সাথে থাকে তাহলে এসব লোকের প্রয়োজন হয় না। এত অর্থ বা এত কালো টাকার ব্যবহার প্রয়োজন হয়না, পেশি শক্তির প্রয়োজন হয় না। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে এইচ এস এস সড়কের একটি রেষ্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরও বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির দেওয়া ৯০ টি আসনের মধ্যে ৩০ টি আসনে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে। বাকি আসনগুলোতে প্রচারণা চলছে। আগামী ৭ দিন পরে আমরা বুঝতে পারবো সার্বিক পরিস্থিতি বা প্রেক্ষাপট কি।

এসময় জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান, ঝিনাইদহ-২ আসনে মনোনীত প্রার্থী আবু তালেব সেলিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..