× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

ক্যাট নাকি গর্ভবতী হয়ে পড়েছেন!

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর-ক্যাটরিনা নাকি ব্রেক আপ করতে চলেছেন। কিন্তু বড়দিনে দুজনে মিলে জম্পেশ সময় কাটিয়েছেন দুজন। তবে সম্প্রতি এও শোনা যাচ্ছে, ক্যাট নাকি গর্ভবতী হয়ে পড়েছেন। তলে তলে এতদূর!

বলি মহলে হঠাত্‍ কেন এমন রটনা? সম্প্রতি ক্যাটরিনা একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে তাকে স্টেজে উঠে গানের তালে পা মেলাতে অনুরোধ করা হয়। ক্যাটও স্টেজে গিয়ে ব্যাক-আপ ডান্সারদের সঙ্গে গানের তালে নাচেন। তবে গাঢ় অলিভ গ্রিন রঙের গাউনে ক্যাটকে দেখে মনে হয়েছে, তার যেন ছোট ‘বেবিবাম্প’ হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিতে বারবার সকলের মনে একটাই প্রশ্ন উঠে এসেছে, ক্যাটরিনা কি তবে প্রেগনেন্ট?

এ নিয়ে অবশ্য রণবীর বা ক্যাটরিনা কেউই কোনও প্রতিক্রিয়া দেননি। তারা দু’জনে দীর্ঘ দিন ধরেই সম্পর্কের মধ্যে রয়েছেন। যদিও মাঝখানে দীপিকা রণবীরের জীবনে আবার প্রবেশ করেছিলো এমন গুঞ্জনও সিনেমা পাড়ায় শোনা যাচ্ছিল।

এ বছরের গোড়ার দিকে রণবীর-ক্যাট সম্পর্কের অস্বীকার করলেও তারা মুম্বাইতে একই ফ্ল্যাটে থাকেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বিয়ের পাট চুকিয়ে ফেলবেন এমনটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রণবীর।


এ ক্যটাগরির আরো খবর..