× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

কোটা বাতিল নয়, সংস্কার করার প্রজ্ঞাপন দাবি ছাত্র ইউনিয়নের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর অব্যাহত হামলা, দমনপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে বামপন্থী এ ছাত্র সংগঠনটি কোটা বাতিল নয়, বরং সংস্কার করার প্রজ্ঞাপন  দাবি করেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন নন্দী, সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রুহুল আমিনসহ আরও অনেকে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, সরকার চলমান কোটা পদ্ধতি সংস্কার না করে পুরোপুরি বাতিল করার মধ্য দিয়ে ষড়যন্ত্রের বীজ বোপন করেছে। একইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নায্য অধিকারের দাবি, বাকস্বাধীনতা দমিয়ে রাখতে ধারাবাহিকভাবেই হামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ। যা স্বৈরাচার এরশাদের পেটোয়া বাহিনী এনএসএফকেও হার মানিয়েছে। অবিলম্বে কোটা সংস্কারের মধ্য দিয়ে চলমান সংকটের আশু সমাধান দাবি করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..