× Banner
সর্বশেষ
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
কোটালীপাড়ায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে।

আজ রবিবার সকালে ঘাঘর বাজার সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়।এর আগে গত বৃহস্পতিবার শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের সূচনা হয়।

এহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপন করেন।
এ সময় স্বপন কুমার সাহা, জয়দেব সাহা,অনুকুল সাহা, রাজিব দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানাম যজ্ঞানুষ্ঠানে লোকনাথ সম্প্রদায়, ভক্ত শ্রীবাস সম্প্রদায়, দুর্গা প্রসন্ন সম্প্রদায়, আনন্দ মিলন সম্প্রদায়, শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, কৃষ্ণ দাসী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করেন। শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান।

ঘাঘর বাজার সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। আমরা বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় এই আঙ্গিনায় প্রতি বছর মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজন করে থাকি। এ মহানাম যজ্ঞানুষ্ঠানে হাজার হাজার সনাতন ধর্মালম্বী এখানে উপস্থিত হয় থাকেন। তাদের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।
গৌরাঙ্গ লাল দাস, ১১,০১,২০২৬


এ ক্যটাগরির আরো খবর..