× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় আটকের পর পুড়িয়ে ফেলা হলো ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
চায়না দুয়ারী জাল

দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ স্থানীয় ঘাঘর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬ টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা।

উদ্ধার অভিাযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  এস এম শাহজাহান সিরাজ , উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেগণ উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্ত¡রে এনে পুড়িয়ে ফেলা হয়।

সিনিয়র উপজেলা মৎস্যি অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, দেশীয় মাছ রক্ষায় গত ৩ মাসে ৬২ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছি। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয়, যারা এই অবৈধ জাল তৈরী বা বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..