× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

কেবল অপারেটরদেরকে পিস টিভি বন্ধের নির্দেশ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির ভারতে সম্প্রচারের কোনো নিবন্ধন নেই বলে জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম। এ ছাড়া সম্প্রতি জঙ্গিদের অনুপ্রাণিত করার অভিযোগ ওঠায় পিস টিভি ও জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানায়, বাংলাদেশের গুলশানে হামলাকারী সন্ত্রাসীদের দুজন জাকির নায়েকের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার খবর প্রচারের পর থেকে তাঁর ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে ভারতে। একই সঙ্গে জাকির নায়েকের বক্তব্য পরীক্ষার জন্য ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ।

এনডিটিভির খবরে বলা হয়, দুবাই থেকে সম্প্রচার হওয়া মুম্বাইভিত্তিক টেলিভিশন চ্যানেল পিস টিভির বিষয়ে খতিয়ে দেখছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানতে পেরেছে, ভারতে সম্প্রচারের কোনো নিবন্ধন না থাকলেও দেশটির অনেক অঞ্চলে কেবল অপারেটরের মাধ্যমে পিস টিভি প্রচার হয়ে আসছে।

এনডিটিভির খবরে আরো বলা হয়, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট  ইউটিউব থেকে জাকির নায়েকের বক্তব্য সরিয়ে নিতে এর আগে ভারতের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। এখন পিস টিভির নিবন্ধন নিয়ে প্রশ্ন ওঠায় অন্যান্য টেলিভিশনের সম্প্রচারও খতিয়ে দেখছে ভারত।

এদিকে, বিদেশি তহবিলের অর্থ জঙ্গিবাদে ব্যবহারের অভিযোগে জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান আইআরএফের ওপর তদন্ত করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারতের এফসিআরএ আইনের অধীনে নিবন্ধিত আইআরএফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছ। তিনি আরো বলেন, তহবিল ব্যবহার করে মানুষকে ইসলাম ধর্মে উৎসাহিত করা এবং তরুণদের জঙ্গিবাদে ‘আকৃষ্ট’ করানোর অভিযোগ তদন্ত করে দেখা হবে।

জাকির নায়েকের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো, তিনি সব মুসলিমকেই সন্ত্রাসবাদে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে জাকির নায়েক ভিন্ন অর্থে এমন কথা বলেছেন বলে দাবি করা হয়েছে। তবে ইসলামিক ফেটারনিটির প্রেসিডেন্ট ভারতীয় অপর সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, জাকির নায়েক সমাজবিরোধী এবং সমাজের খারাপ বিষয়গুলোর বিরুদ্ধে ‘জঙ্গি’ হতে বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..