× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

অসহায় কৃষকের ভালোবাসায় সিক্ত ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
কৃষকের ভালোবাসায় সিক্ত

মাহফুজার রহমান মাহফুজ  ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ করোনা মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।
আর বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, মানবতার জননী,জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।
সেই ধারাবাহিকতায় আজ১৪ মে (বৃহস্পতিবার)  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোতিন্দ্রনারায়ন চড়ে কবির আলী নামের এক কৃষকের ৩৩ শতাংশ জমির ধান ও ভূট্টা তুলে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।বিনিময়ে এসব গরীব অসহায়দের ভালোবাসায় সিক্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা।উপজেলার সর্বমহলে ছাত্রলীগের জয়গান।
আজকে অসহায় কৃষকের ফসল ঘরে তোলার কাজে অংশ নেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেল, মো: মোসাব্বির রহমান হ্যাভেন, উৎপল কুমার মোহন্ত,  মাসুদ রানা, রাবু ব্যাপারী, রেনেসাঁ সরকার, লোকমান হোসেন,মমিন,আজিজ,ইসমাইল, মিজানুর রহমান আজাদী,শরীফ,শামীম মিয়া।
ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ এক অসহায় কৃষকের ধান কেটে মাড়াই ও ক্ষেতের ভুট্টা তুলে দিলাম। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..