× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

আঞ্চলিক প্রতিনিধি

কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি; ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি

বরিশালের গৌরনদীতে কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর এনাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি ভুক্তভোগী খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসীর স্ত্রী (২৫) জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় ছাত্রদল নেতা এনাম তালুকদার দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রস্তাবে রাজি না হলে এনাম মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে এলাকায় বসবাস করতে দেবেন না বলে হুমকি দেন।

প্রবাসীর স্ত্রী আরও জানান, বৃহস্পতিবার সকালে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় পৌঁছালে এনাম তালুকদার তার পথরোধ করে পুনরায় কু-প্রস্তাব দেন। তিনি অস্বীকৃতি জানালে এনাম ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়ে টানাহেঁচড়া ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। বাধা দিলে তাকে চড়-থাপ্পড় মারে এবং গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুল ও ব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় এনামের সহযোগী কাওসার তালুকদার ও আকাশ ফকিরসহ আরও পাঁচজন উপস্থিত ছিল। এসময় তার কোলে থাকা মাত্র ২২ মাসের শিশুও আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি অবস্থায় ভুক্তভোগী বলেন, ‘এ ঘটনায় আমি রাতেই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর এনাম ও তার ৮-১০ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে এনাম ও তার সহযোগীরা পালিয়ে যায়। এমনকি আজ সকালেও তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে গালাগাল করেছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।’

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি আমার মেয়ের ওপর হওয়া নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’

এদিকে অভিযুক্ত এনাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে।’

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষ্যে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।’

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..