× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

কাশ্মীরে ২৪ ঘণ্টায় ৩ ভারতীয় সেনার আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Indian-Army-commits-suicide-in-Kashmir.jpg

কাশ্মীরে ২৪ ঘণ্টায় একজন লে. কর্নেলসহ তিন ভারতীয় সেনার আত্মহত্যা করেছেন বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ছাড়া বুধবার কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সি আরও এক সেনা সদস্য বুধবার নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই গুলিবিদ্ধ দুই সেনার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন।

এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে চার ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু কেনা তারা আত্মহত্যা করছেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..