× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জ থানা হাজতে বাঁশকল দিয়ে ঢাাবি শিক্ষার্থী নির্যাতন দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা ও ঘুষের টাকা ফেরত দিলেন সেই দারোগা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ৪ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিনা অপরাধে থানা হাজতে ২২ ঘন্টা আটকে রেখে চোঁখ বেধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর আলমকে নির্যাতনের ঘটনায় জেলাব্যাপী ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এএসআই তৌহিদ ওই ছাত্রের কাছে ঘটনার জন্য মোবাইল ফোনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ছেলেকে ছাড়িয়ে নিতে ঘুষের টাকাও তার পিতা হকার মিরাজুলের হাতে বৃহস্পতিবার রাতে ফেরত দেন। অথচ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এএসআই তৌহিদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি।

বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত এএসআই তৌহিদুর রহমান গত দু’দিন ধরে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করে। ঘটনা ধামাচাপা দিতে প্রথমে জাহাঙ্গীর ও তার পরিবারকে ভয়ভীতিও দেখানো করা হয়। কিন্তু ওই ছাত্রের পরিবার শক্ত অবস্থানে থাকার কারনে পরে তিনি নমনীয় হয়ে পড়েন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা দিয়ে ঘুষের টাকা ফেরত দিয়ে বিষয়টির সমাধান করেন।

এ ব্যাপারে ঢাবি শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের পিতা হকার মিরাজুল ইসলাম জানান, খবর প্রকাশিত হওয়ার পর দারোগা বিভিন্ন স্থানে দেন দরবার শুরু করে। অবশেষে বৃহস্পতিবার রাতে এমপি আনার সাহেবের  উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। দারোগা আমার ছেলের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে এবং ঘুষের টাকা ফেরত দিয়েছে। এজন্য আমি মিডিয়া ও এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট।

ঘটনার ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেন, মেয়েটিকে উদ্ধারের জন্য তাকে পুলিশ আটক করেছিল। হয়ত সামান্য মারপিট করেছে এবং মেয়েটিও উদ্ধার হয়েছে। উভয় পক্ষকে এক জায়গায় করে বিষয়টির সমাধান করে দিয়েছি।

উল্লেখ্য গত ২৮ অক্টোবর গভীর রাতে একটি মেয়েলি ঘটনায় কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর আলমকে আটক করেন থানার এএসআই তৌহিদুর রহমান।  পরে থানায় এনে হাত-পা ও  চোঁখ বেধে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। দেয়া হয় বাঁশকল।  এ সময় দারোগা বলে, ‘তুই ঘটনার সাথে জড়িত, যদি বিষয়টি স্বীকার না করিস তাহলে তোকে ক্রসফায়ারে দিব’ বলে ভয়ও দেখায়। অথচ যে ঘটনায় তাকে আটক করা হয় সে ঘটনার সাথে সে আদৌও জাড়িত ছিল না বলে পরিবারের দাবি। পরে ঢাবি’র ছাত্র জাহাঙ্গীর আলমের পিতা হকার মিরাজুলের কাছ থেকে ঘুষ নিয়ে ২২ ঘন্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ের শেষ বর্ষের ছাত্র ও কালীগঞ্জ উপজেলার  কলেজপাড়ার হকার মিরাজুলের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..