× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

কালীগঞ্জে ৭৬ জন ছাত্রছাত্রী পেলো জিপিএ -৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে এবার এইচ এস সি পরিক্ষার ফলাফলে ১১ টি কলেজ থেকে ৭৬ জন ছাত্রছাত্রী জিপিএ -৫ পেয়েছে। এদের মধ্যে সরকারী মাহতাব উদ্দিন কলেজ থেকে ৪২ জন ছাত্রছাত্রী জিপিএ -৫ পেয়ে শীর্ষে রয়েছে। এবং এ এন্ড এফ মহিলা ডিগ্রী কলেজ ২৪ জন ছাত্রছাত্রী জিপিএ -৫ পেয়ে ২য় অবস্থানে রয়েছে।

বুধবার এইচ এস সি ২০১৯ পরিক্ষার ঘোষিত ফলাফলে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার মোট ১১ টি কলেজ থেকে ২১৮৯ জন ছাত্রছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে ১৫৯৬ জন ছাত্রছাত্রী। পরিসংখ্যান অনুয়ায়ী সরকারী মাহতাব উদ্দিন কলেজ থেকে ৮১৩ জন পরিক্ষার্থীর মধ্যে ৪২ জন জিপিএ -৫ সহ মোট ৬৬০ জন পরিক্ষার্থী পাশ করেছে।

এ এন্ড এফ মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৭৩ জন পরিক্ষার্থীর মধ্যে ২৪ জন জিপিএ -৫ সহ মোট ২৮৯ জন পরিক্ষার্থী পাশ করে। শহিদ নুর আলী ডিগ্রি কলেজ থেকে ১৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ -৫ সহ মোট ১৩০ জন পরিক্ষার্থী পাশ করে। আবুবক্কর বিশ্বাস মকছেদ আলী কলেজ থেকে ১৭৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ -৫ সহ মোট ১১২ জন পরিক্ষার্থী পাশ করে। এছাড়াও মকলেস আনোয়ার ও বারবাজার কলেজ থেকে মাত্র ১ জন করে জিপিএ -৫ পেয়েছে। উল্লেখ্য এ উপজেলায় মোট ১১ টি কলেজের মধ্যে বাকী ৫ টি কলেজে থেকে কেউই জিপিএ -৫ লাভ করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..