× Banner
সর্বশেষ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

কালীগঞ্জে হলুদে ভেজাল মেশানোর অভিযোগে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
হলুদে ভেজাল মেশানো

ঝিনাইদহ প্রতিনিধি: হলুদের গুড়ায় চাউলের গুড়া ও রং মেশানোর অভিযোগে এক হলুদ মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা স্ট্যান্ডে সাইফুল ইসলামের হলুদের মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শাহনাজ পারভীন, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকারের বাজার তদারকি টিম নিয়মিত বিভিন্ন বাজার পরিদর্শন করছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা পারেন, কালীগঞ্জের মিল মালিক সাইফুল ইসলাম হলুদের সাথে চাউলে গুড়া ও রাসায়নিক রঙ মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার তারা ওই মিলে আকসিম্ক ভাবে অভিযান চালান। এ সময় ভেজাল মিশ্রনের সামগ্রী পেয়ে এর সত্যতা পান। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..