× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে জিহাদ রহমান (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার বারপাখিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বারপাখিয়া দাখিল মাদ্রসার শিক্ষক নাসির হুসাইন জানান, জিহাদ তাদের মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার দিনগত রাতে গ্রামের একটি নতুন মসজিদের মধ্যে জিহাদসহ ৫/৭ শিশু ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩ টার দিকে বিষধর সাপে জিহাদ কে কামড় দেয়। সে সময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ, যশোর ও পরে খুলনার নেওয়ার পথে সে মারা যায়।

ফুটফুটে শিশু জিহাদের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..