× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের চার বছরের শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সধারণ জনগণ।

শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জামায়াতের এম আরশেদ আলি পাতা ও শফিকুল ইসলাম শিমুল।

বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যায়, সেখানে আমার কাছে টাকা চাই। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চায়না। তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে ফোন করেছিলাম।

তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইন মন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান আমাকে আশ্বস্থ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য গত ২৫ ফেব্রয়ারী নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটি ট্যাংকের মধ্যে বস্তা বন্দি অবস্থায় পাওয়া যায়।

প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধার আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়াতে এই মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..