× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে পরিচিতি সভায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপির যুদ্ধ ঘোষণা

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জে পরিচিতি সভায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপির যুদ্ধ ঘোষণা

মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। তিনি বলেছেন, এলাকায় অপরাধ দমনে প্রশাসনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।

সোমবার বেলা ১১ টার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাও আবু তালিব।

সভার শুরুতে উপজেলা ও পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন। এ ছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমপি আবু তালিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার প্রথম অঙ্গীকার আইনের শাসন প্রতিষ্ঠা। মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা, সেবা প্রদানে স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন কর্মকান্ডে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..