ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে গাজা বিক্রি ও সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে জেল জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা তাদের জেল-জরিমানা প্রদান করেন।
জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে উপজেলার বালিয়াডাঙ্গা নামক স্থানে অভিযান চালায়। সে সময় গাজা বিক্রির অভিযোগে উপজেলার ধলা গ্রামের শুকুর আলী ও বালিয়াডাঙ্গা গ্রামের ওমর আলীকে ৬ মাসের করে কারাদ- প্রদান করা হয়। এছাড়া গাজা সেবনের অভিযোগে ওসমান আলী নামের অপর এক মাদকসেবীকে ৫ হাজার টাকা জরিমানা করেমোবাইল কোর্ট।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর আওতায় গাজা সেবনের অপরাধে ওসমানকে ৫ হাজার টাকা জরিমানা ও গাজা বিক্রির অপরাধে শুকুর আলী ও ওমর আলীকে ৬ মাসের করে কারাদ- প্রদান করা হয়েছে।