× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

কালীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
রেজাউল ইসলাম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দীঘারপাড়া গ্রামে রেজাউল ইসলাম (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম উপজেলার দীঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহত রেজাউলের আপন (১০) ও জীবন (৮) নামের দুটি শিশু সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরে আসে রেজাউল।

এরপর রাত সাড়ে ৩ টার দিকে চিৎকার শুনে তার বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রেজাউলের ১০ বছরের শিশু সন্তান আপন ইসলাম জানান, বাবা-মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। এরপর দরজার ফাঁক দিয়ে দেখি সাদা পাঞ্জাবী পরা কয়েকজন মানুষ বাবাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলেন।

এরপর রাত সাড়ে ৩ টার দিকে চিৎকার শুনে ছুটে এসে দেখি রেজাউলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, তদন্তনের পর হত্যাকাÐের কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..