× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায়

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
জরিমানা আদায়

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠেংগামারা গ্রামের সরকারি খাল অবৈধভাবে বালু দিয়ে ভরাটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ জরিমানা করা হয়।

কালকিনি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় দিকে সরকারি খাল বালু দিয়ে ভরাটের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাটের দায়ে খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “সরকারি খাল, নদী ও জলাশয় কোনো ভাবেই অবৈধভাবে দখল বা ভরাট করতে দেওয়া হবে না।

সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকান্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকারি খাল ও জলাশয় সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে উপজেলা প্রশাসনকে দ্রুত জানানোর আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..