× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

কালকিনিতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

মো.আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাফ হোসেন কিরনের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজি মামলার দেয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরের বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাগেছে, কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাফ হোসেন কিরনের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে গত ১২জুলাই মাদারীপুর আদালতে বাদী হয়ে একটি  চাঁদাবাজি মামলা দায়ের করেন একেই এলাকার প্রতিপক্ষ মো.দেলোয়ার হাওলাদার। কিন্তু চাঁদাবাজি মামলায় উল্লেখিত ঘটনার তারিখের ওই দিন শিক্ষক মো. সোহরাফ হোসেন কিরন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং বিদ্যালয়ের পরিদর্শনের কাজ চলছিল বলে জানাগেছে। কিন্তু এরকম একটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদেও প্রত্যাহারের দাবিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।

এব্যাপারে শিক্ষার্থী রোমান সরদার, জুই, চায়না ও সুমাইয়া জানায়, আমাগো প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

এব্যাপারে ওই বিদ্যালয়ের মো. এনামুল হক, মো. রেজাউল, রিপন মন্ডল, ইদ্রিশ আলী ও শিল্পি বাড়ৈসহ বেশ কয়েকজন শিক্ষক বলেন, আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তা সম্পুর্ন বানোয়াট। আমার এর তিব্র প্রতিবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..